Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দুর্নীতির সমস্যা চিরতরে দূর করতে হবে
Published : Sunday, 6 July, 2025 at 5:23 PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও দুর্নীতির সমস্যা চিরতরে বাংলাদেশ থেকে দূর করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রাণীনগর উপজেলার কুজাইল বাজারে আজ রোববার সকালে পদযাত্রায় ব্যবসায়ী, দোকানদার ও এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, এমন না যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার চলে গেছে, অন্য কোনো রাজনৈতিক দল এসে এসব করতে পারবে। আমরা সেটা মেনে নেব না। কোনো রাজনৈতিক দলকে এসব করতে দেওয়া হবে না।

এনসিপির আহ্বায়ক বলেন, দেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গত ১৫ বছরে নানা সমস্যায় পড়েছিল। এখন আর আমরা দেশে এসব সমস্যা দেখতে চাই না। জুলাই অন্দোলনে অনেক ছাত্র-জনতা জীবন দিয়েছেন। এখন বাংলাদেশকে অব্যশই নতুন করে তৈরি করতে হবে।

নাহিদ বলেন, জুলাই আন্দোলনের প্রায় এক বছর হতে চলেছে। সেই এক বছর উপলক্ষে আমরা বাংলাদেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে যাচ্ছি। আমরা ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা পদযাত্রা, পথসভা করছি, মানুষের সঙ্গে কথা বলছি, কুশল বিনিময় করছি এবং নতুন দেশ গড়ার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, এখানে আসার পর অনেক বীর মুক্তিযোদ্ধার সঙ্গে দেখা হয়েছে। যারা ১৯৭১ সালে যুদ্ধ করেছে, তার পরেই আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা মনে করি ২০২৪ আমাদের নতুন একটি স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতাকেও রক্ষা করতে হবে।

জুলাই আন্দোলনকে স্মরণ করে নাহিদ আরও বলেন, ২০২৪ সালে সারা দেশে আমরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন গড়ে তুলি। আন্দোলনে আবু সাঈদসহ অসংখ্য শিক্ষার্থীর ওপর হাসিনার নির্দেশে গুলি চালানো হয়। আমাদের ভাই-বোনদের ওপর হামলা করা হয়। এরই প্রতিবাদে মানুষ আন্দোলনে নেমে আসেন। এরপর থেকে ফ্যাসিস্ট হাসিনা ছাত্র-জনতার ওপর আরও বেশি গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে। ১ হাজারের উপর মানুষ মারা গেছে। ১০ থেকে ১৫ হাজার মানুষ আহত হয়েছেন। একপর্যায়ে আমরা সরকার পতনের এক দফা দাবি জানিয়ে ৫ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করি। সেই কর্মসূচিতে দেশের কোটি কোটি মানুষ অংশ নিয়ে গণভবন ঘেড়াও করলে হাসিনা দেশে থেকে পালিয়ে যায়।

রাণীনগরের কুজাইল বাজারে পদযাত্রায় উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় নেতা মাহমুদা দোলা, নওগাঁ জেলার প্রধান সমন্বয়কারী মুনিরা শারমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up