Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
‘একটি ছোট অংশ জঙ্গি কাজে জড়িত হতেও পারে’
Published : Monday, 7 July, 2025 at 9:34 PM

 পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

মালয়েশিয়া যাদেরকে (তিনজন) ফেরত পাঠিয়েছে তাদের বিষয়ে কারণ অবশ্য অন্যরকম। তারা কিছুদিন ওভার স্টে করেছে বা এরকম কিছু। তাদের (৩৬ জন) একটি ছোট অংশ হয়তো জঙ্গি কাজে জড়িত হতেও পারে। সেটা আমরা বিস্তারিত জানতে চাইছি এবং তাদের এটাও বলেছি যে আমরা সর্বতোভাবে সহযোগিতা করবো, যদি আসলেই তারা জঙ্গি কাজে জড়িত থাকে।

সোমবার (৭ জুলাই) মন্ত্রণালয়ে সাংবাদিকদের এমন তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ৩৬ বাংলাদেশির প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করেন।

এদিকে, আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকে যোগ দিতে আগামী ৯ জুলাই কুয়ালালামপুর যেতে পারেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানে এই বিষয়ে আলোচনা হবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এটি সম্পর্কিত নয়। যদি সুযোগ থাকে, তবে আমি কথা বলবো।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up