Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রপ্তা‌নিতে নগদ সহায়তা সর্বোচ্চ ১০ শতাংশ
Published : Thursday, 10 July, 2025 at 7:39 PM

রপ্তা‌নিতে নগদ সহায়তা সর্বোচ্চ ১০ শতাংশ

রপ্তা‌নিতে নগদ সহায়তা সর্বোচ্চ ১০ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রথম ৬ মাসের জন্য ৪৩ ধরনের পণ্য ও খাতে রপ্তানির বিপরীতে ভর্তুকি বা নগদ সহায়তা পাবে। শূন্য দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাবেন রপ্তানিকারকরা। গতবারও একই হারে এই ৪৩টি পণ্য সহায়তা পেয়েছে।

সরকারি সিদ্ধান্তের আলোকে বৃহস্প‌তিবার (১০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, চল‌তি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে ৪৩টি পণ্য রপ্তানির বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তা পাবে।

নগদ সহায়তা বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বরাবরের ন্যায় চলতি অর্থ বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে নগদ সহায়তা পরিশোধ বিষয়ে এ সার্কুলার জারি করা হয়েছে। রপ্তানিতে নগদ সহায়তার হার কমানোর পর গতবছরে সর্বশেষ যে হারে প্রণোদনা দেওয়া হয়েছিল সেই হার এবারও বহাল রাখা হয়েছে।
 
রপ্তানির বিপরীতে ভর্তুকি বা নগদ সহায়তা ছাড়ের আগে বহিঃনিরীক্ষক বা অডিট ফার্মের মাধ্যমে নিরীক্ষা করাতে হয়। ব্যাংকে নিয়োজিত বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠানের মাধ্যমে এ নিরীক্ষা করানো যাবে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ল তেলের দাম
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 25 July, 2026
জাহাজের জট কমাতে চায় বন্দর কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 3 August, 2025
বাড়লো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up