Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
Published : Monday, 14 July, 2025 at 1:17 PM

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরের সোনাখালি রেলক্রসিংয়ে ধান বোঝাই ট্রাক আটকে গেছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তিন ঘণ্টা পর ট্রাকটি সরানো হলে রেল চলাচল শুরু হয়। 

সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে ট্রাকটি রেলক্রসিংয়ে আটকে যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী জুয়েল মিয়া। 

এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার সকালে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক রুটের সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়। পরে চালক স্থানীয়রাদের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেনি। মূলত রেলক্রসিংয়ের সামনে বেশ কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে গেছে। এরপর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 
জয়দেবপুর রেল স্টেশন কর্মকর্তা ও পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টার চেষ্টায় বিকল হওয়া ট্রাকটি সরান। ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের সিনিয়র সহকারী প্রকৌশলী কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, মির্জাপুর সীমানায় সোনাখালি রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকে গেছে। যার ফলে ওইপাশ থেকে ট্রেন আসতে পারছে না। তিন ঘণ্টা চেষ্টায় ট্রাকটি সরানো হয়। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
Saturday, 5 September, 2026
 সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ঝিনাইদহ প্রতিনিধি
Tuesday, 4 August, 2026
ঝিনাইদহের নলডাঙ্গায় একাধিক মন্দিরে চুরি
ঝিনাইদহ প্রতিনিধি
Thursday, 25 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up