Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে
Published : Monday, 14 July, 2025 at 9:03 PM

ড. আসিফ নজরুল

ড. আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের ২১ জন শহীদ হয়েছেন, এছাড়াও সাড়ে তিনশ’ মানুষ আহত হয়েছেন। আপনাদের দৃঢ়কণ্ঠে জানাতে চাই বিচারের কার্যক্রম পূর্ণ গতিতে এগিয়ে চলছে। কোনোরকম গাফিলতি থাকবে না। আমরা বিশ্বাস করি বর্তমান সরকারের শাসনামলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা এসব কথা বলেন। 

তিনি এসময় আরো বলেন, জুলাইয়ে আহত ও নিহত অনেকগুলো মামলার তদন্তের অগ্রগতি হয়েছে। ৫ আগস্টের আগেই এসব মামলার চার্জশিট দিতে বলা হয়েছে। চার্জশিট দিলেই বিচারের প্রক্রিয়া শুরু হবে।  প্রয়োজনে দ্রুত বিচার আইনে শহীদদের হত্যার বিচার করা হবে।

দেশের গণতন্ত্র টিকিয়ে রাখার উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, জুলাইয়ে মানুষের আত্মত্যাগ, শোক, সাহস নিয়ে দেশবাসী একটা পরিবারে পরিণত হয়েছিলাম। ফ্যাসিস্টদের বাদ দিয়ে দেশের সব মানুষ একটা পরিবার হয়ে আন্দোলন করেই বিজয় পেয়েছিলাম। সেই ঐক্যকে ধরে রাখতে হবে।

তিনি বলেন, বৈষম্যহীন নতুন একটা বাংলাদেশ গড়তে চাই। যেখানে প্রকৃত গণতন্ত্র থাকবে। যেখানে কোনো শাসক এসে অপশাসকে পরিণত হবে না। স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা লঙ্ঘনকারীরা বিশৃঙ্খলা করছে, ভয়ংকর হত্যাকাণ্ড হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে।

যুক্তরাষ্ট্রের শুল্কহার শূন্যে নামিয়ে আনতে আলোচনা চলছে: বাণিজ্য উপদেষ্টাযুক্তরাষ্ট্রের শুল্কহার শূন্যে নামিয়ে আনতে আলোচনা চলছে: বাণিজ্য উপদেষ্টা

জুলাইয়ে যেমন ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করেছিলেন, এইভাবে ঐক্যবদ্ধ থাকলেই চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারবেন। সরকারের পাশাপাশি আপনারাও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। প্রশাসন আপনাদের সহযোগিতা করবে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up