Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ভারতসহ ৫ দেশে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
Published : Tuesday, 15 July, 2025 at 11:27 PM

আম

আম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারত, পাকিস্তানসহ পাঁচটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের কাছে উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে। 

মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে আম পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে পৌঁছানো হবে (যা ফ্লাইটের ওপর নির্ভর করবে) এসব আম।

সূত্র আরও জানিয়েছে, পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে উপরিউক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে এবং ভারতের কয়েকটি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর কাছেও উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে। এরই মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে হাঁড়িভাঙা আম উপহার দেয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আম উপহার দেয়া হবে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up