Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হাসিনার সর্বোচ্চ শাস্তি দেখে মরতে চাই
Published : Friday, 18 July, 2025 at 5:27 PM

মুন্সীগঞ্জে এনসিপির পথসভায় কেন্দ্রীয় নেতারা

মুন্সীগঞ্জে এনসিপির পথসভায় কেন্দ্রীয় নেতারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম বলেছেন, জুলাই গণহত্যার নির্দেশদাতা, বিডিআর হত্যাকাণ্ডের নির্দেশদাতা, শাপলা গণহত্যার নির্দেশদাতা, দিল্লিতে বসে থাকা হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। এই বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে মরতে চাই।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বরে পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সারজিস বলেন, দেশের বাইরে বসে যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যার সশস্ত্র হামলার ষড়যন্ত্র করছে তাদের অচিরেই গ্রেপ্তার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ পরিপূর্ণ ফ্যাসিবাদমুক্ত হয়নি। ফ্যাসিস্টদের দোসরমুক্ত স্বাধীন বাংলাদেশ হতে এখনো অনেক পথ বাকি। আমাদের ঐক্যবদ্ধভাবে সেই পথ পাড়ি দিতে হবে।

সারজিস আরও বলেন, আমরা যখন গোপালগঞ্জে যাই, আমরা বলেছিলাম আমাদের এই স্বাধীন বাংলাদেশে একটি অংশ একটি জেলা এই গোপালগঞ্জ। কিন্তু আমরা দেখলাম সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা হয়ে উঠেছে এই গোপালগঞ্জ। শুধু গোপালগঞ্জ নয়, পুরো বাংলাদেশে যেখানে ফ্যাসিস্টদের সশস্ত্র সন্ত্রাসীরা থাকবে, আমাদের ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে তাদের প্রতিহত করতে হবে। তাদের যদি আমরা জায়গা করে দিই তবে আগামীর বাংলাদেশে তারা এর চেয়ে বেশি ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করবে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা, সামান্তা শারমিনসহ দলের কেন্দ্রীয় নেতারা। সকাল থেকেই কর্মসূচিকে ঘিরে শহরে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ করা যায়। এ ছাড়া পুলিশ ও সেনাবাহিনীকেও সতর্ক অবস্থানে দেখা গেছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up