Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আরেক দফা বাড়ল কারফিউয়ের সময়
Published : Friday, 18 July, 2025 at 5:33 PM

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সমাবেশকে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউয়ের সময় ফের বাড়ানো হয়েছে। চলমান কারফিউ শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।

শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় জেলা প্রশাসন।

সবশেষ বৃহস্পতিবার গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ানো হয়। এদিন সন্ধ্যা ৬টা থেকে আজ শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত জেলায় কারফিউ চলে। এরপর দুপুর ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। তারপর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলার কথা বলা হলেও আজ সন্ধ্যা ছয়টা থেকে নতুন করে কারফিউর সময় নির্ধারণ করা হয়।

গত বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে প্রথমে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে কারফিউর সময় বাড়ানো হচ্ছে।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি
Sunday, 6 September, 2026
জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
টাঙ্গাইল প্রতিনিধি
Thursday, 13 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up