Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
‘হাতে বানানো মদ’ খেয়ে খুলনায় ৫ জনের মৃত্যু
Published : Saturday, 19 July, 2025 at 9:42 PM

‘হাতে বানানো মদ’ খেয়ে খুলনায় ৫ জনের মৃত্যু

‘হাতে বানানো মদ’ খেয়ে খুলনায় ৫ জনের মৃত্যু

খুলনার বয়রা এলাকায় মদপানের পর বিষক্রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৯ জুলাই) রাতে সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পূজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এসআই আবদুল হাই।

মৃত ব্যক্তিরা হলেন- বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) এবং তোতা (৬০)। মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে গেছে।

এছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনুর আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, হাতে বানানো মদ খেয়ে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। ওই মদের উপাদান ছিল ভারত থেকে আমদানি নিষিদ্ধ এলকোলি নামে একটি মেডিসিন। এর সঙ্গে যুক্ত করা হতো চুনের পানি ও ঘুমের ট্যাবলেট; যা খেয়ে অনেকে সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেন। ওই পাঁচজনের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
Saturday, 5 September, 2026
 সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ঝিনাইদহ প্রতিনিধি
Tuesday, 4 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up