Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের দুই পরীক্ষা স্থগিত
Published : Tuesday, 22 July, 2025 at 10:58 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের দুই পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের দুই পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২৩ এবং ২৪ জুলাই বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যুদ্ধবিমান দুর্ঘটনা শিক্ষার্থীদের জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে। এই প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ এবং ২৪ জুলাই বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করার বিজ্ঞপ্তি জারি করে। 

স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
শিক্ষা ডেস্ক
Tuesday, 13 October, 2026
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 13 October, 2026
উপাচার্যকে ভেতরে রেখেই চুয়েটের ভিসি ভবনে তালা
চট্টগ্রাম প্রতিনিধি
Monday, 12 October, 2026
 আজ বিশ্ব শিক্ষক দিবস
নিজস্ব প্রতিবেদক
Monday, 5 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up