ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আট বছর বয়সি এক শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় ভোর থেকে এসব হামলার ঘটনা ঘটে।
গাজার হাসপাতালগুলোর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীরা। নিহত ব্যক্তিদের মধ্যে একজন আগে আহত হয়েছিলেন। আগের সেই আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।