Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
চুয়েটে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন নতুন উপাচার্য
Published : Monday, 12 October, 2026 at 11:47 AM

অধ্যাপক ড. শেখ শরীফুল আলম, ছবিঃ সংগৃহীত

অধ্যাপক ড. শেখ শরীফুল আলম, ছবিঃ সংগৃহীত

সনিক ভবনের তালা ভেঙে নিজ কার্যালয়ে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

সোমবার (১২ অক্টোবর) সকালে কোনো বাধার মুখে না পড়েই তিনি কার্যালয়ে প্রবেশ করে অফিস শুরু করেন।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা টানা ২১ দিন ধরে আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।

পরবর্তীতে আন্দোলন জোরদার করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেন। দীর্ঘদিন ধরে ক্লাস-পরীক্ষা, সেমিস্টার মূল্যায়ন ও গবেষণা কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়টিতে চরম স্থবিরতা ও তীব্র সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে প্রশাসনিক ভবনে প্রবেশের পর কয়েকজন ব্যক্তি উপাচার্যকে চেয়ারে বসিয়ে মোবাইল ফোনে ছবি তোলেন। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ১১ ও ১২ অক্টোবর নতুন উপাচার্যের ঢাকায় থাকার কথা ছিল। এ তথ্যের ভিত্তিতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নিয়মিত পাহারা দেননি। এ সুযোগে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেছেন বলে ধারণা করছেন শিক্ষার্থীরা।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
 আজ বিশ্ব শিক্ষক দিবস
নিজস্ব প্রতিবেদক
Monday, 5 October, 2026
এইচএসসির ফল প্রকাশ নভেম্বরে
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 23 September, 2026
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up