Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বাংলাদেশে মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি
Published : Sunday, 27 July, 2025 at 10:30 PM

বাংলাদেশে মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি

বাংলাদেশে মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি

বাংলাদেশে আটটি মসজিদ এবং একটি আরবি ভাষা ইনস্টিটিউট নির্মাণের জন্য ২৪৪ কোটি টাকার (২০ মিলিয়ন মার্কিন ডলার) সহায়তার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। ঢাকায় নিযুক্ত নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ এ তথ্য জানিয়েছেন।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই সহায়তার বিষয়টি জানান রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশ ও সৌদির মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করে উভয়পক্ষ।

প্রধান উপদেষ্টা সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান এবং তার মেয়াদকালে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সৌদি সরকার বাংলাদেশের ভূ-কৌশলগত অবস্থান, সস্তা শ্রমশক্তি ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দেশে উৎপাদন খাত গড়ে তুলতে পারে। এ সময় তিনি সৌদি আরবকে তেল শোধনাগার, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা ও ওষুধ শিল্পসহ জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

জবাবে রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বলেন, সৌদি আরব বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র এবং বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করছে।

তিনি আরো বলেন, সৌদি বিনিয়োগকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল বর্তমানে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে কার্যক্রম পরিচালনা করছে।

দেশসংবাদ/ এএসএম


আপনার মতামত দিন
অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up