Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়
Published : Thursday, 31 July, 2025 at 3:51 PM

ফাইল ছবি

ফাইল ছবি

আগামীকাল শুক্রবার (১ আগস্ট) দেশের উত্তরাঞ্চলের তিন জেলায় প্রকল্প কাজের জন্য ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গত রোববার (২৭ জুলাই) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১ আগস্ট সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রকল্প কাজের স্বার্থে পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ শাটডাউন থাকবে। ফলে সে সময়ে দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১/২ এর আংশিক, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাভুক্ত এলাকা, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
মঙ্গলের উপগ্রহে যাচ্ছে জাপানের মহাকাশযান
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 20 October, 2026
প্রযুক্তিগত সাফল্যে আবারও আলোচনায় মাস্ক
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 19 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up