Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
জনশক্তি ইস্যুতে সৌদির সঙ্গে ২-৩ সপ্তাহের মধ্যেই চুক্তি
Published : Saturday, 2 August, 2025 at 9:19 PM

উপদেষ্টা ড. আসিফ নজরুল

উপদেষ্টা ড. আসিফ নজরুল

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী শ্রমিক পাঠানো সংক্রান্ত একটি চুক্তি হতে যাচ্ছে। আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হবে। 

শনিবার (২ আগস্ট) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে 'রেমিট্যান্স যোদ্ধা দিবস' উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেন।

উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ইতিহাসে অতীতে এমন কোন চুক্তি হয়নি। ভারতের সঙ্গেও না, পাকিস্তানের সঙ্গেও না। এই চুক্তি হলে সৌদি আরবে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি। আগের সরকার এই চুক্তির জন্য বহুবার চেষ্টা করেও সফল হয়নি।

মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘গত বছর বিমান টিকিট ও ভিসা থাকা সত্ত্বেও যারা যেতে পারেননি, তাদের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়ে বৈঠক করে ঢাকায় ফিরে আসার পর জানাই যে, মালয়েশিয়া কর্মীদের নিতে রাজি হয়েছে, তখন তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ি। আমাকে ফেসবুকে গালাগালি করে বলা হয়, অবৈধভাবে থাকা কর্মীদের বৈধ করার খবর নেই, আবার নতুন করে লোক পাঠানো হচ্ছে। আপনারা এত বড় একটা দাবি বাস্তবায়িত হওয়ার পরও গালি দেন। রিইন্ট্রিগ্রেশন প্রক্রিয়ায় কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কার্যক্রম কিছুটা সহজ করেছি, ডিজিটালাইজেশন করেছি- যাতে প্রবাসীরা হয়রানি ও ভোগান্তি থেকে মুক্তি পান। নতুন করে বিদেশে গেলে আপনারা এই সুবিধাগুলো বুঝতে পারবেন।’

বিদেশে যেতে আগ্রহীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, আপনারা বাইরে যাওয়ার আগে ভালোভাবে খোঁজ-খবর নিয়ে যাবেন। কে পাঠাচ্ছে, প্রতারক কি না, যাচাই করে নেবেন। বিদেশকে যেন ‘বেহেশত’ মনে না করেন। আমি সৌদি আরবে এমন অবস্থা দেখেছি যেখানে মানুষের জীবন বাংলাদেশের খারাপ বস্তির চেয়েও খারাপ। ৮-৯ লাখ টাকা খরচ করে এতটা দুর্বিষহ জীবন কেউ কামনা করে না। আপনার যদি ১০ লাখ টাকা থাকে, তাহলে তা দিয়ে দেশে ছোটখাটো ব্যবসা করা যায়। ১৮ কোটি মানুষের দেশে ছোট্ট একটি দোকান দিয়েও লাভ করা সম্ভব। আমি আপনাদের নিরুৎসাহিত করছি না, কিন্তু এমন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ১০-১৫ লাখ টাকা খরচ করে ঝাঁপ দেবেন না।

বিদেশগামী কর্মীদের সতর্ক করে তিনি বলেন, যারা বিদেশ যাচ্ছেন, তাদের ৯৯ শতাংশই ভালো মানুষ, ঠিকমতো কাজ করেন। কিন্তু মাত্র ১ শতাংশ বিভিন্ন সমস্যার সৃষ্টি করেন, যার কারণে বাকি ৯৯ শতাংশকে ভোগান্তিতে পড়তে হয়। এসব ঘটনার প্রভাব আমাদের দেশ থেকেও শ্রমিক পাঠানো কঠিন করে তোলে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 7 October, 2025
নিরাপদে আছেন নেপালে আটকেপড়া বাংলাদেশিরা
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 10 September, 2025
দুই বাংলাদেশি নারীকে ফেরত দিলো বিএসএফ
ফেনী প্রতিনিধি
Thursday, 4 September, 2025
চার দিনে ৪৬ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
কক্সবাজার প্রতিনিধি
Thursday, 28 August, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up