Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়
Published : Saturday, 30 August, 2025 at 2:38 PM

ফাইল ছবি

ফাইল ছবি

বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য আজ শনিবার দেশের ২ জেলায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির গ্রিড সংরক্ষণ বিভাগ (জিএমডি)।

শুক্রবার (২৯ আগস্ট) জিএমডির রংপুরের নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যটি নিশ্চিত করে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড, কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমান জানান, শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত জিএমডির আওতাধীন রংপুর-কুড়িগ্রাম এবং রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি সঞ্চালন লাইনের অকেজো কন্ডাক্টর পরিবর্তন এবং ১৩২ কেভি লালমনিরহাট ক্ষতিগ্রস্ত কন্ডাক্টর মেরামতের কাজ করা হবে।

এ সময় লালমনিরহাট ও কুড়িগ্রাম গ্রিড উপকেন্দ্রের আওতাধীন লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় প্রায় ১২০ মেগাওয়াট লোডশেডিং হবে।

একই সময় রংপুর শহরে ৩৩ কেভি লালবাগ ফিডারের আওতাধীন এলাকায় প্রায় ২০ মেগাওয়াট লোডশেডিং হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সিস্টেমের নিরাপত্তার স্বার্থে এসব সংরক্ষণ কাজ করা অতি জরুরি।

আতিফুর রহমান আরও জানান, সংরক্ষণ কাজের কারণে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছয় ঘণ্টা নেসকোসহ পল্লী বিদ্যুতের আওতাধীন কুড়িগ্রামের সাত উপজেলায় (জামালপুরের আওতাধীন রৌমারী ও রাজিবপুর বাদে) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আজ যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নিজস্ব প্রতিবেদক
Saturday, 1 August, 2026
এআইয়ের যুগে টাকার প্রয়োজন কমবে
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 27 July, 2026
ভয়াবহ লোডশেডিংয়ে ৮ জেলা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 21 October, 2025
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়
নিজস্ব প্রতিবেদক
Saturday, 30 August, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up