Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আদালতে এমপি নজরুল ও প্রথম স্ত্রী রিমান্ড আবেদন
Published : Monday, 21 September, 2026 at 2:26 PM

গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলাম, ছবিঃ সংগৃহীত

গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলাম, ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে আদালতে পাঠিয়েছে পুলিশ। সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, ‘নিহত মরিয়ম খাতুনের মরদেহ হস্তান্তরের জন্য গাড়ি প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। এই ঘটনায় মরিয়মের বাবার করা মামলায় দুই আসামিকে (এমপি নজরুল ও মাকছুদা) আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।’

মরিয়ম খাতুনের বাবা এসএম মাসুম বিল্লাহ রোববার রাতে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলাটি করেন। মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছাড়াও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মরিয়মের মরদেহ উদ্ধারের পর গাজী নজরুল ইসলাম ও মাকছুদাকে জিজ্ঞাসাবাদের জন্য শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়েছিল। পরে মরিয়মের বাবার করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরিয়মের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য
নিজস্ব প্রতিবেদক
Sunday, 20 September, 2026
রাত পোহালেই রংপুর অভিমুখে লং মার্চ
নিজস্ব প্রতিবেদক
Friday, 18 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up