Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ২৮ তারকা ও সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ■ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ■ মঙ্গলবার প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ■ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ■ লঘুচাপের প্রভাবে সারাদেশে বাড়তে পারে বৃষ্টি ■ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী ■ ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৪.৬ মাত্রার ভূমিকম্প
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
Published : Sunday, 26 July, 2026 at 5:48 PM

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে হাম শনাক্ত হয়েছে আরও ১১৬০ জনের শরীরে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়াল ৮২০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ জনের এবং হাম ও এর উপসর্গে মারা গেছে ৭২৫ জন।

রোববার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭০ জন। আর হামের উপসর্গ রয়েছে ৯৯০ জনের শরীরে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৪৪২ জন এবং সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জন।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬ হাজার ২৩৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪৬৭ জন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 26 July, 2026
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক
Saturday, 25 July, 2026
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 November, 2025
আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৫
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
ডেঙ্গুতে একদিনেই ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮
নিজস্ব প্রতিবেদক
Sunday, 23 November, 2025
ডেঙ্গুতে দেশে ২৪ ঘণ্টায় নিহত তিন
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up