Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
প্রতিদিন শুধু সালাদ খেলেই কি শরীরে ফাইবারের ঘাটতি মিটে
Published : Saturday, 25 July, 2026 at 11:21 PM

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

অনেকেই ওজন কমানো বা হজমের সমস্যা দূর করার আশায় প্রতিদিন শসা, টমেটো ও লেটুস পাতার সালাদ খেয়ে থাকেন। আবার অনেকের ধারণা, প্রতিদিন এক বাটি কাঁচা সালাদ খেলেই শরীরের প্রয়োজনীয় ফাইবার ও পুষ্টির চাহিদা পূরণ হয়ে যায়। কিন্তু বাস্তবে বিষয়টি তেমন নয়। শুধু সালাদের ওপর নির্ভর করে দৈনিক ফাইবারের চাহিদা পূরণ করা সম্ভব নয়। 

শরীর সুস্থ রাখতে ফাইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এবং রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। তবে আমরা যেসব সবজি দিয়ে সাধারণত সালাদ তৈরি করি, সেগুলোর বেশির ভাগই পানিসমৃদ্ধ। ফলে এগুলোতে ফাইবার থাকলেও তার ঘনত্ব তুলনামূলকভাবে কম, যাকে 'লো-ডেন্সিটি ফাইবার' বলা হয়।

বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ গ্রাম ফাইবার গ্রহণ করা প্রয়োজন। কিন্তু এই পরিমাণ ফাইবার শুধু সালাদ থেকে পেতে হলে কয়েক কেজি কাঁচা সবজি খেতে হবে, যা বাস্তবে সম্ভব নয়।

তাই দৈনন্দিন খাদ্যতালিকায় এমন খাবার রাখা জরুরি, যেগুলো অল্প পরিমাণে খেলেও পর্যাপ্ত ফাইবার পাওয়া যায়। অর্থাৎ 'হাই-ডেন্সিটি ফাইবার' সমৃদ্ধ খাবারের দিকে নজর দিতে হবে। এ জন্য ওটস, বিভিন্ন ধরনের ডাল, গোটা শস্য (হোল গ্রেন) এবং খোসাসহ খাওয়া যায় এমন ফল নিয়মিত খাদ্যতালিকায় রাখা উচিত।

চিকিৎসকদের পরামর্শ হলো, এসব খাবার ঘুরিয়ে-ফিরিয়ে নিয়মিত খেলে খুব সহজেই দৈনিক প্রয়োজনীয় ২৫ থেকে ৩০ গ্রাম ফাইবারের চাহিদা পূরণ করা সম্ভব। তাই শুধু সালাদের ওপর নির্ভর না করে, সুষম ও ফাইবারসমৃদ্ধ খাবারকে প্রতিদিনের খাদ্যাভ্যাসের অংশ করে তোলাই হবে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 26 July, 2026
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক
Saturday, 25 July, 2026
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 November, 2025
আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৫
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
ডেঙ্গুতে একদিনেই ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮
নিজস্ব প্রতিবেদক
Sunday, 23 November, 2025
ডেঙ্গুতে দেশে ২৪ ঘণ্টায় নিহত তিন
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up