Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ মঙ্গলবার প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ■ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ■ লঘুচাপের প্রভাবে সারাদেশে বাড়তে পারে বৃষ্টি ■ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী ■ ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৪.৬ মাত্রার ভূমিকম্প ■ সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ■ বঙ্গভবনে আজ প্রথম কার্যদিবস ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
লঘুচাপের প্রভাবে সারাদেশে বাড়তে পারে বৃষ্টি
Published : Sunday, 26 July, 2026 at 5:15 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগে অধিকাংশ জায়গায় এবং অন্য চার বিভাগে অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

রবিবার (২৬ জুলাই) আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানায়।  

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, সারাদেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী দিনগুলোতে (২৭ ও ২৮ জুলাই) বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা উভয়ই সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 29 November, 2025
দেশে আবারও ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up