Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সচিবালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি ■ রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ালো ■ নেত্রকোনায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ■ ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা ■ রাজধানীর শ্যামলীতে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ■ হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৫ ■ কক্সবাজারে সড়কে ঝরল ৪ প্রাণ
মুক্তাগাছায় অভিযানে ১০ মাদকসেবী ও কারবারিকে সাজা
Published : Sunday, 26 July, 2026 at 6:16 PM

মুক্তাগাছায় মাদকবিরোধী অভিযান, ছবি: বাসস

মুক্তাগাছায় মাদকবিরোধী অভিযান, ছবি: বাসস

ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় মাদকবিরোধী অভিযানে ১০ মাদকসেবী ও কারবারিকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তারা হলেন প্রশান্ত চৌহান (২৮), নূর হাবিব (৩০), আসাদুজ্জামান বাবু (২২), শামীমুল ইসলাম শামীম (৩১), মো. সোহাগ (২৫), মো. হাসমত আলী (৪২), রাজীব আলী (২৫), সুজন মিয়া (৩২), তারা মিয়া (৬৭) ও নাজমুল ইসলাম রাজু (৩০)।

এর আগে গতকাল শনিবার রাতে মুক্তাগাছা পৌরসভার ৪ এবং ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে মাদকবিরোধী কমিটির সদস্যরা তাদের আটক করেন। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণ চন্দ্র বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। মাদকের বিরুদ্ধে আমাদের সংসদ সদদ্যের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও সামাজিক সংগঠনের এই অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিত চলছে। স্থানীয় জনগণ ও মাদকবিরোধী কমিটির সহযোগিতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এ বিষয়ে মুক্তাগাছা আসনের সংসদ সদস্য (এমপি) জাকির হোসেন বাবলু বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। কোনো অবস্থাতেই মাদক বিরোধী আভযানে ঢিলে গতি সহ্য করা হবে না। সূত্র: বাসস

দেশ সংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি
Friday, 7 August, 2026
ময়মনসিংহে ট্রেনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 November, 2025
ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি
Sunday, 12 October, 2025
হাসিনার কর্মের শাস্তি দেখার আকুতি
কিশোরগঞ্জ প্রতিনিধি
Saturday, 30 August, 2025
বসতঘরে একসঙ্গে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ
নেত্রকোনা প্রতিনিধি
Sunday, 20 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up