Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
যান্ত্রিক ত্রুটিতে আটকে ছিল সোনার বাংলা এক্সপ্রেস
Published : Tuesday, 28 July, 2026 at 7:54 PM

সোনার বাংলা এক্সপ্রেস, ছবি: সংগৃহীত

সোনার বাংলা এক্সপ্রেস, ছবি: সংগৃহীত

ইঞ্জিনের কারিগরি ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে দীর্ঘক্ষণ আটকে ছিল ঢাকা থেকে চট্টগ্রামগামী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টা ৫২ মিনিটের দিকে ট্রেনটি কসবা স্টেশনে থেমে যায়। পরবর্তীতে আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন এনে তা যুক্ত করার পর ট্রেনটি বেলা ১১টা ৫০ মিনিটের দিকে পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটির ইঞ্জিনের মেইন রিজার্ভারের বায়ুচাপ (এয়ার প্রেসার) সংক্রান্ত জটিলতা দেখা দেওয়ায় চালক কসবা স্টেশনে ট্রেনটি থামাতে বাধ্য হন। বিরতিহীন এই ট্রেনটি মাঝপথে দীর্ঘ সময় আটকে থাকায় প্রচণ্ড গরমে যাত্রীদের ভোগান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়।

ট্রেনের চালক আবদুর রহিম বলেন, ঢাকা থেকে নির্ধারিত সময়েই ট্রেনটি ছেড়ে এসেছিল। কিন্তু কসবায় পৌঁছানোর পর ইঞ্জিনের বায়ুচাপজনিত সমস্যায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়ভাবে মেরামতের চেষ্টা করা হলেও ব্যর্থ হওয়ায় আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন আনা হয়।

কসবা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো সিগন্যাল বা স্টেশনের ত্রুটির কারণে নয়, শুধু ইঞ্জিনের বায়ুচাপজনিত সমস্যার কারণে ট্রেনটি কসবায় অবস্থান করছিল। আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন পৌঁছানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

দেশ সংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
চিরনিদ্রায় শায়িত অপ্রতিম
কুমিল্লা প্রতিনিধি
Sunday, 20 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up