| শিরোনাম: |
|
বিপ্লব হোসেন, ছবি: সংগৃহীত
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা ২৫ মিনিটে ব্যাংকের ভেতরে সোফায় বসে টাকা গুনছিলেন গ্রাহক মো. জাকির হোসেন, তার স্ত্রী ও পুত্রবধূ। এ সময় একই সোফায় আগে থেকে বসে থাকা বিপ্লব কৌশলে জাকিরের চার লাখ টাকা নিয়ে পালিয়ে যান।
পরে টাকা গুনে হিসাব না মেলায় ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখা হয়। এতে টাকা চুরির বিষয়টি ধরা পড়ে। ওই দিন রাত ১০টার দিকে জাকির হোসেন দেবীদ্বার থানায় মামলা করেন। গ্রেপ্তার বিপ্লব হোসেন চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের মো. নুরু মিয়ার ছেলে।
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|