Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেত্রী কেয়া রিমান্ডে
Published : Monday, 31 August, 2026 at 6:11 PM

ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ছবি: সংগৃহীত

ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস শাখার সাবেক সহসভাপতি জান্নাতুল ফেরদৌস কেয়াকে দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয়, গত ১৮ জুন সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমদ সরণির মহাখালী বাস টার্মিনালসংলগ্ন ইউটার্নে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মিছিল করেন। এ সময় বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মামলার তদন্তে কেয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় নেত্রী এবং আওয়ামী লীগের একটি টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য বলে উল্লেখ করা হয়েছে।

রিমান্ড আবেদনে আরো বলা হয়, মামলায় আগে গ্রেপ্তার হওয়া আসামিদের হেফাজত থেকে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ককটেলের উৎস সম্পর্কে তথ্য জানতে কেয়াকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
 
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 30 August, 2026
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী জানালো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 August, 2026
রংপুরে চারজনকে হত্যার ঘটনায় আটক ২
রংপুর প্রতিনিধি
Sunday, 23 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up