Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ
১১১ জনের বিরুদ্ধে মামলা করল এনসিপি
Published : Wednesday, 29 July, 2026 at 10:50 PM, Update: 29.07.2026 11:29:26 PM

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মঙ্গলবার এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় বুধবার রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনকে আসামি করে মামলা করেছে এনসিপি।

বুধবার রাতে কামাইছড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই অভিজিৎ রায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে এনসিপি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে বিএনপিও কর্মসূচি দেওয়ায় শহরে উত্তেজনা সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 11 October, 2026
নতুন দায়িত্বে আসিফ, সারজিস ও মিতু
নিজস্ব প্রতিবেদক
Monday, 5 October, 2026
আজকে আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up