Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ নবায়নের ৬২৬ ভিসা বাতিল করল আমিরাত ■ লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীকে বদলি ■ ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত ■ ডেঙ্গুতে মৃত্যু ৩, আগস্ট থেকে প্রকোপ বাড়ার শঙ্কা ■ আগস্ট মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা ■ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ■ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়
ইরানে বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্রের হামলা
Published : Thursday, 30 July, 2026 at 10:15 AM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানে ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক শহর ও দ্বীপে হামলার খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এবং আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আবাদান, বন্দর আব্বাস, বুশেহর, কেশম ও কিশসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আইআরআইবির খবরে বলা হয়েছে, খুজেস্তান প্রদেশের এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, মার্কিন বাহিনী আবাদানের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে।

এদিকে হরমোজগান প্রদেশের বন্দর নগরী বন্দর আব্বাসে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই ধরনের বিস্ফোরণের শব্দ আবু মুসা, কিশ ও কেশম দ্বীপেও শোনা গেছে বলে জানিয়েছে আইআরআইবি। তবে হরমোজগান প্রদেশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সিরিক শহরে কোনো হামলার ঘটনা ঘটেনি।

অন্যদিকে, ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত বুশেহর প্রদেশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আইআরআইবি। তবে বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, কেশম দ্বীপে শহরের ভেতরে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হেনেছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি ও একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের হুমকি অব্যাহত থাকলে তাদের প্রতিরোধও চলবে। একই সঙ্গে তারা ওয়াশিংটনকে তেহরানের বিরুদ্ধে ‘হুমকিমূলক ভাষা’ ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছে।

আইআরজিসির নৌবাহিনী আরও দাবি করেছে, হরমুজ প্রণালির দিকে অনুমোদনহীন পথে অগ্রসর হওয়া তিনটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।

এ ছাড়া ইরানের দাবি, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় আইআরজিসির অন্তত চার সদস্য নিহত হয়েছেন।

হরমুজ প্রণালিকে ঘিরেও উত্তেজনা আরও বেড়েছে। ইরান জানিয়েছে, প্রণালিতে জাহাজ চলাচলের জন্য ওমানের প্রস্তাবিত রুট তারা প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহারকারী জাহাজের কাছ থেকে ট্রানজিট ফি আদায়ের বিষয়েও তারা অবস্থান নিয়েছে। প্রণালিতে মাইন অপসারণের কাজ ইরানই করবে বলে তেহরান দাবি করেছে এবং এ কাজে ইউরোপীয় দেশগুলো অংশ নিলে তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে বলেও সতর্ক করেছে। সুত্রঃ আইআরআইবি

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হরমুজ নিয়ে অনড় ইরান
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 30 July, 2026
ইরানে বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্রের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 30 July, 2026
সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব
এম. মোশাররফ হোসাইন
Saturday, 25 July, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up