Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সুন্দরবন রক্ষায় জাতিসংঘ দেবে ৪ হাজার কোটি টাকা ■ ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহারে অনুমতি দেবে না কুয়েত ■ ২৮ তারকা ও সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ■ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ■ মঙ্গলবার প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ■ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ■ লঘুচাপের প্রভাবে সারাদেশে বাড়তে পারে বৃষ্টি
ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহারে অনুমতি দেবে না কুয়েত
Published : Sunday, 26 July, 2026 at 8:47 PM, Update: 26.07.2026 8:51:47 PM

কুয়েত, ছবি: সংগৃহীত

কুয়েত, ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে কুয়েত। দেশটির সরকার জানিয়েছে, ইরানে হামলা চালানোর উদ্দেশ্যে কুয়েতের ভূখণ্ড, আকাশসীমা কিংবা জলসীমা ব্যবহারের অনুমতি কাউকে দেওয়া হয়নি। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয় কুয়েত। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ওই প্রতিবেদনে দাবি করা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইন গোপনে বিমান হামলা পরিচালনা করে। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি মাসের শুরুতে ইরানের কয়েকটি সামরিক স্থাপনা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গুদাম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত গোয়েন্দা তথ্য দিয়ে এ অভিযানে সহায়তা করেছে বলেও উল্লেখ করা হয়।

এসব দাবির পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল-জেইন আল-সাবাহ ওয়াল স্ট্রিট জার্নাল-এর সম্পাদকীয় বোর্ডের কাছে একটি চিঠি পাঠান। সেখানে তিনি প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত তার চিঠিতে স্পষ্ট করেন, কুয়েত কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয়নি। একই সঙ্গে তিনি জানান, আক্রমণাত্মক কোনো অভিযান পরিচালনার জন্য কুয়েতের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহারের অনুমতিও কোনো পক্ষকে দেওয়া হয়নি। এদিকে, ইরানের মেহর নিউজ কুনার বরাত দিয়ে জানিয়েছে, কুয়েত প্রকাশিত প্রতিবেদনটির তথ্য কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। তবে এ বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: মেহর নিউজ

দেশ সংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব
এম. মোশাররফ হোসাইন
Saturday, 25 July, 2026
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ উমরা পালনকারীর
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 17 November, 2025
ইরাকে কুয়েতের ৯ বিমানের জরুরি অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 10 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up