Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ চলতি সপ্তাহে বাজারে সব জিনিসের দাম চড়া ■ মুম্বাইয়ে চারতলা ভবন ধসে নিহত ৮ ■ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩ ■ গাজায় সেনা প্রত্যাহারের ইঙ্গিত ইসরায়েলের ■ ইউক্রেনে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল রাশিয়া ■ নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির প্রতিরক্ষা জোট ■ নবায়নের ৬২৬ ভিসা বাতিল করল আমিরাত
ইউক্রেনে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল রাশিয়া
Published : Friday, 31 July, 2026 at 10:36 AM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাশিয়া ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু রয়েছে। হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মিত্র দেশগুলোর কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বের কারণে প্রাণহানি বাড়ছে। খবর রয়টার্সের।

জেলেনস্কির দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাশিয়া হামলা চালায়। ওই হামলায় ৭০টির বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২৮০টি ড্রোন ব্যবহার করেছে মস্কো। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাজধানী কিয়েভ এবং পোল্যান্ড সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় লভিভ ছিল হামলার প্রধান লক্ষ্য।

জেলেনস্কি আরও দাবি করেন, দীর্ঘ সময় পর এবার প্রথমবারের মতো উল্লেখযোগ্য সংখ্যায় উত্তর কোরিয়ার তৈরি একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ওই হামলায় দক্ষিণ-পূর্ব ইউক্রেনের একটি গ্রামে ছয়জন নিহত হন।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড নিজেদের আকাশসীমা নিরাপদ রাখতে যুদ্ধবিমান মোতায়েন করে। দেশটি জানিয়েছে, একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র পূর্ব পোল্যান্ডের একটি মাঠে বড় গর্ত ও ধ্বংসাবশেষ রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

হামলার পর জেলেনস্কি ধ্বংসস্তূপ, আগুন এবং উদ্ধারকর্মীদের তৎপরতার ছবি প্রকাশ করে বলেন, আমাদের মানুষের জীবন রক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

সূত্র: রয়টার্স

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 28 July, 2026
বার্লিনে এক উৎসবে গাড়ি হামলা, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 26 July, 2026
বিশ্বের বিভিন্ন স্থানে একদিনে ৯৪ ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 23 November, 2025
তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 21 November, 2025
রাশিয়ার তেল শোধনাগারে হামলা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up