Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দিবে না ভারত ■ বিশ্ববাজারে মাসজুড়ে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম ■ চলতি সপ্তাহে বাজারে সব জিনিসের দাম চড়া ■ মুম্বাইয়ে চারতলা ভবন ধসে নিহত ৮ ■ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩ ■ গাজায় সেনা প্রত্যাহারের ইঙ্গিত ইসরায়েলের ■ ইউক্রেনে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল রাশিয়া
মুম্বাইয়ে চারতলা ভবন ধসে নিহত ৮
Published : Friday, 31 July, 2026 at 12:04 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে একটি চারতলা ভবনের অংশ ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল। শুক্রবার (৩১ জুলাই) সকালে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আটটি মরদেহ উদ্ধার করেন। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে বালাজি নগরের গঙ্গারাম ওয়াডা এলাকায় অবস্থিত কোহিনুর ভবনের একটি অংশ ধসে পড়ে।

ভিওয়ান্ডি ফায়ার ব্রিগেডের কর্মকর্তা নীতিন চাভান জানান, স্থানীয়দের তথ্যমতে ভবনটির ছয় বাসিন্দা এবং সংস্কারকাজে নিয়োজিত পাঁচ শ্রমিক নিখোঁজ ছিলেন। এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনও চলছে।

তিনি বলেন, উদ্ধার হওয়া মরদেহগুলো আইজিএম হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শ্রমিকদের কয়েকজনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

জানা গেছে, চারতলা ভবনটিতে মোট ৪৮টি কক্ষ ছিল। ভিওয়ান্ডি-নিজামপুর পৌর করপোরেশন (বিএনএমসি) আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল। তা সত্ত্বেও সেখানে সংস্কারকাজ চলছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে ভবন থেকে বিকট ফাটলের শব্দ শুনতে পান বাসিন্দারা। পরিস্থিতি আঁচ করতে পেরে স্থানীয়রা কয়েকটি পরিবারকে নিরাপদে সরিয়ে নেন। তবে রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ভবনের ‘বি’ উইংয়ের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। তখনও কিছু বাসিন্দা ও সংস্কারকর্মী ভবনের ভেতরে ছিলেন।

নিখোঁজদের মধ্যে রয়েছেন শামজি পাল (৪৬), সন্তোষ পান্ডে ওরফে মুন্না (৪২), মিরাজ শেখ (৩৫) এবং কয়েকজন শ্রমিক, যাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

ঘটনার পরপরই জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), ভিওয়ান্ডি ফায়ার ব্রিগেড ও স্থানীয় পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষিত স্নিফার কুকুর, দুটি অ্যাম্বুলেন্স ও একটি জেসিবি মেশিন ব্যবহার করে উদ্ধারকাজ চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবন ধসের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান ও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
মুম্বাইয়ে চারতলা ভবন ধসে নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 31 July, 2026
নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 31 July, 2026
মিয়ানমার ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে চায়
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 30 July, 2026
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 29 July, 2026
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 28 July, 2026
ইসলামাবাদে দুই শতাধিক মার্কিন সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 26 July, 2026
পাকিস্তানে জোরালো ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 29 November, 2025
হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৪৪
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 27 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up