Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সবার আগে বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
Published : Saturday, 1 August, 2026 at 11:31 AM

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে

বাংলাদেশে ইউরোপ-আমেরিকার আগেই মুক্তি পেয়েছে নতুন স্পাইডার-ম্যান সিনেমা। মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৩০ জুলাই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। আন্তর্জাতিক মুক্তি হয়েছে একদিন পর, ৩১ জুলাই।

এমসিইউ-এর ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। টম হল্যান্ড আবারও ফিরেছেন পিটার পার্কার চরিত্রে, সঙ্গে রয়েছেন জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন ও মার্ক রাফেলো। নতুন কাস্টে যুক্ত হয়েছেন ইমান এসফান্ডি, সেডি সিঙ্ক এবং জন বার্নথাল, যিনি আবারও বড় পর্দায় এসেছেন ‘দ্য পানিশার’ চরিত্রে।

গল্প এগিয়েছে ‘নো ওয়ে হোম’-এর পরবর্তী সময় থেকে। ডক্টর স্ট্রেঞ্জের জাদুর কারণে পৃথিবী পিটারকে ভুলে গেছে। পরিচয় গোপন রেখেই নিউইয়র্ককে রক্ষা করতে হচ্ছে তাকে। নিঃসঙ্গতা ও নতুন শত্রুর আবির্ভাবের মধ্যে এবার পিটারকে আরও পরিণত ও দায়িত্বশীল রূপে দেখা গেছে।

প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ গুরুত্ব পেয়েছে। এটি বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে স্ক্রিনএক্স প্রযুক্তিতে নির্মিত। ফলে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানোরমিক অভিজ্ঞতায় সিনেমা উপভোগ করেছেন।

মুক্তির আগেই সিনেমাটি ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা তৈরি হয়েছিল। ট্রেলার প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় এটি ৭১ কোটি ৮৬ লাখের বেশি ভিউ পেয়েছিল। অগ্রিম টিকিট বিক্রিও চলেছে জোরেশোরে। সব মিলিয়ে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বছরের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশসংবাদ/এমএমএইচ/এইচএন


আপনার মতামত দিন
জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
রোনালদো-জর্জিনার বিয়ে সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 12 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 August, 2026
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up