Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ■ ৭ কলেজের সব সেশন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি ■  অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা ■ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ■ বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ■ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ ■ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
Published : Thursday, 13 August, 2026 at 3:26 PM

অভিনেত্রী তানজিন নাহার তিশা, ছবিঃ সংগৃহীত

অভিনেত্রী তানজিন নাহার তিশা, ছবিঃ সংগৃহীত

শাড়ি নিয়ে প্রতারণা করে বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় অভিনেত্রী তানজিন নাহার তিশার জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে তিশা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানির শেষে বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন। 

এর আগে সোমবার বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বিষয়টি  করেছেন। তিনি বলেন, গত ১২ জুলাই তিশার বিরুদ্ধে সমন জারি করেন । একই সঙ্গে এদিন তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, আইনি নোটিশ পাঠানোর পরও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের ৫ নভেম্বর একই আদালতে অ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, তানজিন তিশা বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা। তিনি দীর্ঘদিন ধরে মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। এর সুবাদে আসামি অ্যাপোনিয়ার অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার শাড়ি পর্যবেক্ষণ করে একটি শাড়ি পছন্দ করে নেন। যার বাজার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা। শাড়িটি তানজিন তিশার বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর থেকে তানজিন তিশা নানা প্রকার ভয়েস মেসেজ এবং মেসেজ দিয়ে শাড়িটি পরিধান করে অ্যাপোনিয়া পেজ প্রমোশনের জন্য নানাভাবে আশ্বস্ত করেন।

মামলায় আরও বলা হয়, তানজিন তিশাকে পেজ কর্তৃপক্ষ বিভিন্নভাবে শাড়িটি পরিধান করে পেজ প্রমোশনের জন্য নানা উপায়ে অনুরোধ করেন। তিনি গত ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করেন। তবে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও শাড়িটি পরিধান না করে, পেজ প্রমোশন না করে পেজ কর্তৃপক্ষের সঙ্গে গত ৬ মাসের বেশি সময় কোনো যোগাযোগ রক্ষা করেন নাই এবং ইচ্ছাকৃতভাবে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনোরূপ কথোপকথন থেকে বিরত রয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়। বাদীর অভিযোগ, তানজিন তিশা প্রতারণা করে বিশ্বাসভঙ্গ করেছেন।

মামলাটি আমলে গ্রহণ করে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে আদালত অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
রোনালদো-জর্জিনার বিয়ে সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 12 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 August, 2026
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up