Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ■ রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কি ■ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের হাইকমিশনার ■ সারা দেশে বাড়বে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা ■  ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন এসএসসিতে পাসের হার ■ ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে লাহোর ■ সর্বনিম্ন পাসের হার মাদ্রাসা বোর্ডে, কমেছে জিপিএ-৫
সকালেই রাজধানীর সড়কে তীব্র যানজট
Published : Sunday, 2 August, 2026 at 11:32 AM

রাজধানীর ব্যস্ত সড়ক, ছবিঃ সংগৃহীত

রাজধানীর ব্যস্ত সড়ক, ছবিঃ সংগৃহীত

রাজধানীর অন্যতম ব্যস্ত বিমানবন্দর সড়কে রোববার (২ আগস্ট) সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে শৃঙ্খলার অভাব, বিশৃঙ্খলভাবে বাসে যাত্রী ওঠানামা এবং লেন শৃঙ্খলা না মানার কারণে দীর্ঘ যানজটে আটকে পড়েন হাজারো অফিসগামী মানুষ।

এদিন সকাল সোয়া ৮টার দিকে দেখা যায়, কুড়িল বিশ্বরোড থেকে শুরু হওয়া যানজট বনানী-কাকলি পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে মিরপুরমুখী সড়কে মাটিকাটা ফ্লাইওভার হয়ে যানজট পৌঁছে যায় ইসিবি চত্বর পর্যন্ত।

সরেজমিনে কুড়িল বিশ্বরোড এলাকায় দেখা গেছে, বাসগুলো বিশৃঙ্খলভাবে যাত্রী ওঠানামা করছে। এ ছাড়া কুড়িল ফ্লাইওভারে ওঠা এবং বিমানবন্দরের দিকে যাওয়া যানবাহনের অনেকই সড়কের লেন শৃঙ্খলা মেনে চলছেন না।

এর ফলে কুড়িল বিশ্বরোড থেকে বিমানবন্দরের দিকে এবং কুড়িল ফ্লাইওভারের ওপর বড় ধরনের যানজট না থাকলেও এর প্রভাব পড়ে পেছনের সড়কে। বনানী-কাকলি সড়ক এবং ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারে সৃষ্টি হয় তীব্র যানজট।

দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা। বেসরকারি চাকরিজীবী সাইফুল আবেদিন বলেন, সরকার আসে সরকার যায়, কেউ সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতের জন্য কাজ করে না।

তিনি আরও বলেন, বাসগুলো নিয়ম মেনে যাত্রী ওঠা-নামা করলে পেছনে এত জ্যাম হয় না। আবার বিমানবন্দরের দিকে যাওয়া গাড়িগুলো ডানদিকের লেন এবং যে গাড়িগুলো কুড়িল ফ্লাইওভারে উঠবে তারা আগে থেকে বাম দিকের লেন ধরে চললে এই জ্যাম থাকে না।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
গাজীপুর মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 5 August, 2026
সকালেই রাজধানীর সড়কে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up