Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ এবার মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু ■ ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক ■ রপ্তানিতে মন্দায়ও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা, অর্জন নিয়ে সংশয় ■ চরম সংকটে পেট্রোল পাম্প ■ আজ যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ■ বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকা অবস্থান কত ■ প্রধানমন্ত্রীর সাথে সার্জিও গরের বৈঠক
এবার মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু
Published : Saturday, 1 August, 2026 at 2:07 PM

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন, ছবিঃ সংগৃহীত

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন, ছবিঃ সংগৃহীত

রাজধানীর মেট্রোরেল স্টেশনের নিচে আবারও বোমা আতঙ্ক। রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবস্থিত মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবস্থিত মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি।

পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবস্থিত মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এছাড়া এ বিষয়ে ডিএমপির সিটিটিসিকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ডিএমপির সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট যাচ্ছে।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) কৈশৈনু মারমা বলেন, সকাল ১১টার পর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি স্ট্যান্ডের ওপর পরিত্যক্ত বস্তা পড়ে থাকার সংবাদ পাই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বস্তার ভেতরে কী আছে তা স্পষ্ট নয়, তাই বিশেষজ্ঞ দলের সহায়তা চাওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন; পরীক্ষা-নিরীক্ষার পর ভেতরে কী আছে তা জানা যাবে।

মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার বলেন, এমআরটি পুলিশের দেওয়া খবরে লোকাল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আপাতত মিরপুর-১০ স্টেশনে মেট্রোরেলের স্টপেজ বন্ধ রয়েছে। বোমাসদৃশ বস্তুটি আদৌ বোমা বা ক্ষতিকর কোনো বিস্ফোরক জাতীয় কিছু কিনা তা খতিয়ে দেখার জন্য ডিএমপির সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করবে।

এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতা বোমা পাওয়া যায়। পরে ঘটনাস্থলে বোমাটি নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় একজন পথচারীও আহত হন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
চলতি সপ্তাহে বাজারে সব জিনিসের দাম চড়া
নিজস্ব প্রতিবেদক
Friday, 31 July, 2026
লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল
নিজস্ব প্রতিবেদক
Monday, 27 July, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up