Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ হবিগঞ্জের পথে চতুর্থ ব্যারিকেড অতিক্রম করে এনসিপি নেতারা ■ কওমি মাদরাসায় পর্যবেক্ষণ সেল ও হটলাইন চালুর সিদ্ধান্ত ■ যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দাপ্রধান জে ক্লেটন ■ যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ■ যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন সমীকরণ ■ ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ ■ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি
যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দাপ্রধান জে ক্লেটন
Published : Wednesday, 29 July, 2026 at 5:17 PM

জে ক্লেটন, ছবি: সংগৃহীত

জে ক্লেটন, ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান হিসেবে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি এবং সাবেক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জে ক্লেটনকে অনুমোদন দিয়েছে সিনেট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মনোনয়ন বিলম্বিত করার কয়েক সপ্তাহ পর স্থায়ী পরিচালক হিসেবে তার নিয়োগ চূড়ান্ত হলো। 

বুধবার (২৯ জুলাই) মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি এবং সাবেক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জে ক্লেটন দলীয় লাইনে ৫১-৪৭ ভোটে অনুমোদন পান।

রিপাবলিকানরা প্রথমে জুনেই ক্লেটনের অনুমোদন সম্পন্ন করতে চেয়েছিলেন। তবে, সাবেক পরিচালক তুলসি গ্যাবার্ডের পদত্যাগের পর সাময়িকভাবে দায়িত্ব পাওয়া বিল পুল্টেকে কয়েক সপ্তাহ কাজ করার সুযোগ দিতে শুনানি পিছিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

সিনেটের গোয়েন্দা কমিটিতে শীর্ষ ডেমোক্র্যাট ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নার শুনানি শেষে বলেন, শুরুতে তিনি ক্লেটনের মনোনয়নের প্রশংসা করলেও পরে তার অবস্থানে গভীরভাবে হতাশ হয়েছেন। ওয়ার্নার জানান, তিনি ক্লেটনের মনোনয়নের বিরোধিতা করবেন। তবে একইসঙ্গে তিনি স্বীকার করেন, পুল্টে ওই পদে থাকায় ডেমোক্র্যাটরা কঠিন পরিস্থিতিতে ছিলেন।

ভোটাভুটির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লেটনের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেন, জে সবদিক থেকেই অসাধারণ এবং পরিচালক হিসেবে দারুণ কাজ করবেন।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 29 July, 2026
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে হতাহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 27 July, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up