Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে হুতিদের ড্রোন হামলা ■ সচিবালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি ■ রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ালো ■ নেত্রকোনায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ■ ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা ■ রাজধানীর শ্যামলীতে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ■ হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৫
ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
Published : Sunday, 2 August, 2026 at 9:15 PM

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একসময় তথ্যের অপ্রতুলতাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু এখন ভুল তথ্য (মিসইনফরমেশন) ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর অপতথ্য (ডিসইনফরমেশন) সবচেয়ে বড় বাধা হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, ‘তথ্যের প্রাচুর্যের এই যুগে জনমতকে প্রভাবিত করতে পরিকল্পিতভাবে ভুল ও অপতথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।’

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাবির মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং নিউ এজ সম্পাদক নুরুল কবির।

শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, একসময় সীমিত তথ্যপ্রবাহের যুগেও তথ্য বিকৃতির সুযোগ ছিল। তবে এখন সেই ঝুঁকি বহুগুণ বেড়েছে। আধুনিক রাজনৈতিক প্রক্রিয়ায় বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় নির্বাচনের সময় দোদুল্যমান ভোটারদের লক্ষ্য করে এবং জনমত পরিবর্তনের উদ্দেশ্যে পরিকল্পিত ডিসইনফরমেশন প্রচারণা পরিচালিত হয়। ফলে জনমত ব্যবস্থাপনাই এখন বড় এক প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠেছে। তিনি বলেন, ‘সাংবাদিকতার স্বাধীনতা এখনো একটি চ্যালেঞ্জ। তবে ভুয়া ও বিকৃত সংবাদের হুমকি এখন অনেক বেশি বিস্তৃত হয়েছে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রযুক্তি ও আধুনিক পদ্ধতির সহায়তায় এ সমস্যা মোকাবিলায় আমরা আন্তরিকভাবে কাজ করছি।’

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান সাংবাদিকদের পরিচয়পত্র দিলেও তাদের যথাযথ বেতন-ভাতা দেয় না। ফলে তারা অনিরাপদ অবস্থায় কাজ করতে বাধ্য হন। এ সমস্যা সমাধানে তিনি গণমাধ্যমের মালিক, সম্পাদক ও সাংবাদিক সমাজের মধ্যে ঐকমত্য গড়ে তুলে সাংবাদিকতা পেশাকে আর্থিক নিরাপত্তা ও মর্যাদার একটি সুসংগঠিত কাঠামোর আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

স্বপন বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষে ‘মিডিয়া কমিশন’ গঠনের কাজও ধারাবাহিকভাবে এগিয়ে চলছে। তিনি বলেন, সাংবাদিকতার মানদণ্ড নির্ধারণ এবং গণমাধ্যমব্যবস্থাকে আরও শক্তিশালী করতে অতীতের সব গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা করা হবে।

তথ্যমন্ত্রী জানান, সরকার ১৯৭৩ সালের প্রেস আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। এ সংশোধনের মাধ্যমে নিয়ন্ত্রক অনুমোদন ও আইন প্রয়োগসংক্রান্ত ক্ষেত্রে ‘সরকারবিরোধী’ শব্দের পরিবর্তে ‘রাষ্ট্রবিরোধী’ শব্দ ব্যবহার করা হবে। সাংবাদিকদের অধিকার ও গণমাধ্যম আইন সংস্কারের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে আলোচনার পর প্রধানমন্ত্রী নীতিগতভাবে এ সংশোধনের অনুমোদন দিয়েছেন। তিনি বলেন, ‘বর্তমান আইনে অনুমোদন বা নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে ‘সরকারবিরোধী’ শব্দটি ব্যবহৃত হয়। বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হলে তিনি নীতিগতভাবে এটি পরিবর্তনে সম্মতি দিয়েছেন।’ মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি পুনর্ব্যক্ত করেছেন যে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডকে ‘সরকারবিরোধী’ নয়, বরং ‘রাষ্ট্রবিরোধী’ হিসেবে চিহ্নিত করতে প্রয়োজনীয় আইনি সংশোধন আনা হবে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার
দেশ সংবাদ ডেস্ক
Wednesday, 12 August, 2026
শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য
শিক্ষা ডেস্ক
Tuesday, 11 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up