Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■  কক্সবাজারে প্যারাসেইলিং বন্ধ ঘোষণা ■ ৭২ ঘণ্টার মধ্যে ৫ জেলায় বন্যার শঙ্কা ■ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর ■ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ■ বৈধ অভিবাসনে আইওএমের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ■ কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ■ ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা
৭২ ঘণ্টার মধ্যে ৫ জেলায় বন্যার শঙ্কা
Published : Monday, 3 August, 2026 at 3:47 PM

বন্যায় বিপর্যস্ত মানুষ, ছবিঃ সংগৃহীত

বন্যায় বিপর্যস্ত মানুষ, ছবিঃ সংগৃহীত

বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তা এবং দুধকুমার নদীর পানি বাড়ায় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বন্যা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুইদিন সিলেট ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া তৃতীয় দিনে রংপুর বিভাগ ও তার আশপাশের উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে, যা আগামী তিন দিন পর্যন্ত বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু পয়েন্টে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এর ফলে সিলেট জেলার কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকবে। এর প্রভাবে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ ছাড়া যমুনা, পদ্মা, সোমেশ্বরী, মুহুরী ও গোমতীসহ দেশের অন্যান্য নদ-নদীর পানি বাড়তে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
৭২ ঘণ্টার মধ্যে ৫ জেলায় বন্যার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
Monday, 3 August, 2026
মাসজুড়ে বৃষ্টির দাপট, বন্যার আভাস
নিজস্ব প্রতিবেদক
Monday, 3 August, 2026
টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
নিজস্ব প্রতিবেদক
Saturday, 1 August, 2026
বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকা অবস্থান কত
নিজস্ব প্রতিবেদক
Saturday, 1 August, 2026
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 31 July, 2026
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 30 July, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up