Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ৭২ ঘণ্টার মধ্যে ৫ জেলায় বন্যার শঙ্কা ■ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর ■ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ■ বৈধ অভিবাসনে আইওএমের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ■ কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ■ ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা ■ আসুন সবাই মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি
বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩
Published : Monday, 3 August, 2026 at 2:50 PM

বরিশালে বোমা সদৃশ বস্তু, ছবিঃ সংগৃহীত

বরিশালে বোমা সদৃশ বস্তু, ছবিঃ সংগৃহীত

সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন- ওই এলাকার শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টার দিকে শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা তিনজন অগ্নিদগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

শাহ আলম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার বলেন, বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তার ভেতরে থাকা বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। এতে তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। আগুন নেভাতে তারা বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বোমা বা বিস্ফোরকটি সেখানে কীভাবে এল, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ করে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ব্যবহৃত বিস্ফোরকের ধরন নির্ধারণে তদন্ত শুরু করে পুলিশ।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কি ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্ফোরকের উৎস, ঘটনার নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানা পুলিশ। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 29 July, 2026
হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 28 July, 2026
পিজি হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
শাহবাগে পিজি হাসপাতালে আগুন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
ক্ষুধায় কাঁদছে শিশু, পকেটে টাকা নেই বাবার!
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up