Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
৫০ দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড স্থায়ী
Published : Saturday, 1 August, 2026 at 7:07 PM

যুক্তরাষ্ট্র ভিসাবন্ড, ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ভিসাবন্ড, ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে যেতে ২০ হাজার ডলার পর্যন্ত জামানত প্রদানের নিয়ম স্থায়ী করা হচ্ছে। গতকাল (শুক্রবার, ৩১ জুলাই) যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক খসড়া বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। সর্বোচ্চ বন্ডের পরিমাণ ১৫ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে। নতুন এ নিয়মের আওতায় বাংলাদেশ, নেপাল, ভূটানসহ ৫০টি দেশের নাগরিকরা আওতাভুক্ত থাকবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই নিয়ম তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের মধ্যে এসব ভিসার চাহিদা আরও কমাতে ভূমিকা রাখবে। এ পর্যন্ত পরীক্ষামূলক কর্মসূচির আওতায় বন্ডের পরিমাণ ছিল ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার। কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর পরিস্থিতি বিবেচনা করে এই অর্থ নির্ধারণ করতেন। নতুন নিয়মে ১০ হাজার ও ২০ হাজার ডলার— এই দুটি বিকল্প থাকবে।

এর আগে, অবৈধ অভিবাসন কমানো এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা ঠেকাতে ট্রাম্প প্রশাসন গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু করেছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের হিসাবে, ভিসার মেয়াদ শেষে দেশে থেকে যাওয়া একজন ব্যক্তিকে গ্রেপ্তার ও ফেরত পাঠাতে সরকারের প্রায় ১৮ হাজার ডলার খরচ হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দাবি, কর্মসূচিটি ইতোমধ্যে ইতিবাচক ফল দিয়েছে। ২০২৪ সালে তালিকাভুক্ত ৫০টি দেশের প্রায় ৪৫ হাজার ৫০০ নাগরিক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন। তবে পরীক্ষামূলক কর্মসূচির প্রথম ১০ মাসে বন্ডের আওতাভুক্ত আবেদনকারীদের মধ্যে এই সংখ্যা ৫০ জনেরও নিচে নেমে আসে।
 
দেশসংবাদ/ এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
ইরানের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 18 September, 2026
এআই নিয়ে যে কারণে কঠোর সতর্কবার্তা ওবামার
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 13 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up