Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ নেত্রকোনায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ■ ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা ■ রাজধানীর শ্যামলীতে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ■ হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৫ ■ কক্সবাজারে সড়কে ঝরল ৪ প্রাণ ■ উত্তর বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি বাড়ার আভাস ■ জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
৪ মন্ত্রণালয় বিভাগে নতুন সচিব নিয়োগ
Published : Thursday, 6 August, 2026 at 8:05 PM

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ছবি: সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। নতুন ৪ সচিবের মধ্যে দুই অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করার পর পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হয়েছেন মো. ওবায়দুর রহমান। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব ছিলেন। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।

গত ৩০ জুলাই গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম অবসরে গেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেসমিন নাহার। তাকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে। অন্যদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে সচিব পদে পদোন্নতির পর একই বিভাগে পদায়ন করা হয়েছে। 

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার
দেশ সংবাদ ডেস্ক
Wednesday, 12 August, 2026
শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য
শিক্ষা ডেস্ক
Tuesday, 11 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up