Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
Published : Sunday, 9 August, 2026 at 11:39 AM

স্বর্ণের গয়না, ছবিঃ সংগৃহীত

স্বর্ণের গয়না, ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবশেষ সমন্বয়ে প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানোর পর আজ রোববার (৯ আগস্ট) নতুন দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।

শনিবার (৮ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর করা হয়।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকায়। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

তবে স্বর্ণের অলঙ্কার কিনতে গেলে নির্ধারিত দামের সঙ্গে ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। পাশাপাশি স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে গত ৭ আগস্ট স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৯ দফা দাম বাড়ানো হয়েছে, ৫০ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

রুপার দামও নির্ধারিত

এদিকে স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও নির্ধারিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৬১ দফা সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩১ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৩০ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার—এর মধ্যে ১০ বার বাড়ানো এবং ৩ বার কমানো হয়েছিল।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দাম বাড়ার পর আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
Monday, 14 September, 2026
বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
নিজস্ব প্রতিবেদক
Saturday, 12 September, 2026
সোনার দাম আরও কমলো
নিজস্ব প্রতিবেদক
Friday, 11 September, 2026
বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up