Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৬ ■ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর ■ আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ■ প্রায় ১০ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম ■ দুপুরের দিকে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস ■ চার বিভাগে ভারী বৃষ্টির আভাস ■ দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ক্ষুব্ধ ঢাকা
ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর
Published : Thursday, 6 August, 2026 at 2:19 PM

প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর পানিদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের সব নদীর দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।

এ লক্ষ্যে শিল্পকারখানায় বাধ্যতামূলকভাবে ইটিপি স্থাপন নিশ্চিত করা এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

দক্ষিণ সিটির প্রশাসক বলেন, দূষণ যেন না বাড়ে, সেজন্য প্রতিটি কারখানায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে। যারা এ নির্দেশনা মানবে না, তাদের আইনের আওতায় আনা হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 2 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up