Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫৮, বেশি মিরপুরে ■ বিলুপ্তির পথে ১০০ প্রজাতি প্রাণী, বাঁচাতে ২০ কোটি ডলার উদ্যোগ ■ ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ ■ বাংলাদেশি নাবিকদের ভিসা জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ ■ দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান ■ প্যারালিগ্যাল কেবল একটি পেশা নয়, এটি জনসেবা ■ আগামী ২ দিন ভারী বৃষ্টির আভাস, ৯ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ
Published : Tuesday, 4 August, 2026 at 1:41 PM

স্বর্ণের দোকান, ছবিঃ সংগৃহীত

স্বর্ণের দোকান, ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত শুক্রবার প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করার পর মঙ্গলবার (৪ আগস্ট) পর্যন্ত সেই মূল্যই বহাল রয়েছে। নতুন কোনো মূল্য সমন্বয়ের ঘোষণা না আসায় দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে সর্বশেষ নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 4 August, 2026
বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 4 August, 2026
দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের
নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 August, 2026
চরম সংকটে পেট্রোল পাম্প
নিজস্ব প্রতিবেদক
Saturday, 1 August, 2026
বাড়ার পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 1 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up