Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দেশে জন্মহার ২ শতাংশ বেড়েছে
Published : Sunday, 9 August, 2026 at 8:04 PM

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ছবি: মন্ত্রণালয়

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ছবি: মন্ত্রণালয়

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, জন্মহার কমিয়ে আমরা বিশ্বে সুনাম করেছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় বর্তমানে আমাদের জন্মের হার ২ শতাংশ বেড়েছে। আজ রবিবার (৯ আগস্ট) দুপুরে চাঁদপুরে আকস্মিক সফরে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পরে এক পিস অতিরিক্ত কনডম পাইনি, মানুষকে দেওয়ার মতো সুখী ট্যাবলেট নেই। জন্মনিয়ন্ত্রণের কোনো ঔষধ স্টক নেই। আগামী ১৫ সেপ্টেম্বরে মধ্যে আমার জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতির বাফার স্টক করব।স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করব। এ জন্য যা যা করার প্রয়োজন, আমরা এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছি। আমরা প্রতিজ্ঞা করছি, দেশকে উন্নত করব এবং স্বাস্থ্য বিভাগকে এগিয়ে নিয়ে যাব।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে নানা ধরনের অব্যবস্থাপনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশকে কতদিনে উন্নত করা সম্ভব হবে, তা বলা কঠিন। এ সময় চাঁদপুর-৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক, সিভিল সার্জন ডা. নুর আলম দীন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সারা দেশের স্বাস্থ্যসেবার মানের সঙ্গে তুলনা করলে চাঁদপুরে খুব ভালো পেয়েছি। খাবার থেকে টয়লেটের পরিচ্ছন্নতা, ডাক্তার-নার্স- অ্যাটেনডেন্টে আমি সন্তুষ্ট। এর আগে সকালে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা দেখে দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। পরে মৌখিকভাবে তাকে সতর্ক করে স্ট্যান্ড রিলিজ প্রত্যাহার করেন তিনি।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 September, 2026
ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারের বদলি
নিজস্ব প্রতিবেদক
Monday, 14 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up