Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ‘র’ প্রধানের সফর নিয়ে চিন্তার কিছু নেই : ডা. জাহেদ ■ হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র ■ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদ ভবনে প্রস্তুতি সভা ■ লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুন ■ চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ■ ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত ■ আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
‘র’ প্রধানের সফর নিয়ে চিন্তার কিছু নেই : ডা. জাহেদ
Published : Tuesday, 11 August, 2026 at 2:26 PM

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, ছবিঃ সংগৃহীত

ঢাকা সফরে এসেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন। তবে তার সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) এ কথা জানান তিনি।

বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে রোববার (৯ আগস্ট) বিকেলে নয়াদিল্লি থেকে তিনি ঢাকায় এসেছেন।

ঢাকা সফরে পরাগ জৈনের সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

কূটনৈতিক সূত্রে জানা যায়, এটি একটি নিয়মিত সফর। ডিজিএফআইয়ের কর্মকর্তারা যেমন নিয়মিত ভারত সফর করেন, তেমনি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর কর্মকর্তারাও বিভিন্ন সময়ে বাংলাদেশে সফর করে থাকেন। এসব সফরে দুই দেশের নিরাপত্তা পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ নিজেদের পর্যবেক্ষণ ও দৃষ্টিভঙ্গি বিনিময় করে।

পরাগ জৈন ‘র’-এর প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) বিশেষ সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এদিকে ঢাকায় আসার আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up