Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শিবলী সাদিক ওএসডি
Published : Monday, 10 August, 2026 at 8:24 PM

আব্দুল্লাহ শিবলী সাদিক, ছবি: সংগৃহীত

আব্দুল্লাহ শিবলী সাদিক, ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা) আব্দুল্লাহ শিবলী সাদিককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ-১ শাখার উপসচিব সালমা হাসনায়েন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক, সিনিয়র তথ্য অফিসার, তথ্য অধিদফতর-কে শিক্ষা মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা হিসেবে সংযুক্তি প্রদান সংক্রান্ত অফিস আদেশটি এতদ্বারা বাতিল করা হলো এবং তথ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হলো। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনার বদলি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 9 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up