Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
Published : Wednesday, 12 August, 2026 at 4:40 PM

সোনার চুরি, ছবিঃ সংগৃহীত

সোনার চুরি, ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। তিন দিনের ব্যবধানে গতকাল ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ১০৮ টাকা। একই সঙ্গে বেড়েছে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দাম। পাশাপাশি বেড়েছে রুপার দামও।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

এর আগে গত শনিবার দেশের বাজারে সোনার দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছিল। এর তিন দিন পর আবারও দাম বাড়াল বাজুস।

এদিকে, দেশের বাজারে রুপার দামও বেড়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৩ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৮৪০ টাকা প্রতি ভরি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দাম বাড়ার পর আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
Monday, 14 September, 2026
বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
নিজস্ব প্রতিবেদক
Saturday, 12 September, 2026
সোনার দাম আরও কমলো
নিজস্ব প্রতিবেদক
Friday, 11 September, 2026
বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up