Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
অরুণাচল নিয়ে ভারতের নতুন পদক্ষেপ
Published : Saturday, 8 August, 2026 at 10:40 PM

অরুণাচল, ভারত, ছবি: সংগৃহীত

অরুণাচল, ভারত, ছবি: সংগৃহীত

অরুণাচল নিয়ে আবারও চীনের মুখোমুখি দাঁড়িয়েছে ভারত। চীনের বারবার নাম পরিবর্তনের উদ্যোগের মুখে এবার অরুণাচল প্রদেশের ২৭টি গুরুত্বপূর্ণ স্থানকে সরকারি মানচিত্রে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করেছে ভারত সরকার।  শুক্রবার (৭ আগস্ট) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে পরামর্শ করে স্থানগুলোকে তাদের নির্ধারিত নামসহ সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডে’র। 

ভারতীয় সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, এসব স্থান সঠিকভাবে শনাক্ত করা এবং সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের উদ্দেশ্য। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অরুণাচল প্রদেশে অবস্থিত মোট ২৭টি স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্য সার্ভে অব ইন্ডিয়ার সরকারি মানচিত্রে তাদের নামসহ চিহ্নিত করা হয়েছে।

নয়াদিল্লির এই পদক্ষেপের পেছনে রয়েছে অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনে বেইজিংয়ের ধারাবাহিক উদ্যোগ। বেইজিং অরুণাচলকে ‘জাংনান’ নামে অভিহিত করে সেখানে বিভিন্ন স্থানকে নতুন নামে তালিকাভুক্ত করে আসছে। ভারত বরাবরই চীনের এসব উদ্যোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির দাবি, এ ধরনের নাম পরিবর্তনের মাধ্যমে অরুণাচল প্রদেশের ওপর ভারতের সার্বভৌমত্বের বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয়।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up