Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সিলেটে স্বামী স্ত্রীসহ ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার
Published : Wednesday, 12 August, 2026 at 1:25 PM

হত্যাকাণ্ড ঘটা বাড়ি, ছবিঃ সংগৃহীত

হত্যাকাণ্ড ঘটা বাড়ি, ছবিঃ সংগৃহীত

সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দুপুরে মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন, রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা আব্দুস সাত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া (৭২) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫)। 

খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ শুরু করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। 

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ঘটনার বিবরণ দিয়ে বলেন, বাসাটির একটি রুমে দুজনের এবং অন্য আরেকটি রুমে একজনের মরদেহ পাওয়া গেছে। এ সময় একটি আলমারি খোলা অবস্থায় ছিল। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে। 

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। পুলিশ ঘটনার কারণ উদ্‌ঘাটনে কাজ করছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

পুলিশের প্রাথমিক ধারণা, হত্যাকাণ্ডের পর ঘাতকরা বাথরুমে গিয়ে হাত-মুখ ধুয়ে সেখান থেকে বের হয়ে যায়। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
কেরানীগঞ্জে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 September, 2026
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধি
Sunday, 13 September, 2026
শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
Saturday, 12 September, 2026
হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 30 August, 2026
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up