Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সাগরে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের
সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত
Published : Wednesday, 12 August, 2026 at 8:37 PM, Update: 12.08.2026 11:12:15 PM

সমুদ্র উত্তাল, ছবি: সংগৃহীত

সমুদ্র উত্তাল, ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল হওয়ায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব ধরনের ট্রলার ও নৌযানকে সাগরে না যেতে জরুরি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।

আজ বুধবার কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার জামিলুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমানে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা আনুমানিক ১২ থেকে ১৮ ফুটের মধ্যে ওঠানামা করছে। পাশাপাশি সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র অত্যন্ত উত্তাল ও বৈরী অবস্থায় রয়েছে। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা এবং সমুদ্রে চলাচলের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযানকে মাছ ধরা, বাণিজ্যিক কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সমুদ্রে না পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সমুদ্রে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে জীবনহানির আশঙ্কা রয়েছে। কোনো দুর্ঘটনা ঘটলে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনা করাও কঠিন হয়ে পড়বে। ফলে উদ্ধারকারী সদস্যদের জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

সতর্কবার্তায় আরও জানানো হয়, আবহাওয়ার এ বিরূপ পরিস্থিতি আরও ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে। তাই জেলে, ট্রলার ও নৌযানের মালিক, ঘাট কমিটির সভাপতি, বোট মালিক সমিতির সভাপতি এবং সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সতর্কবার্তাটি দ্রুত সংশ্লিষ্টদের মধ্যে ছড়িয়ে দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
সারা দেশে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 8 September, 2026
ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 8 September, 2026
শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়
পঞ্চগড় প্রতিনিধি
Tuesday, 8 September, 2026
ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
Monday, 7 September, 2026
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up