| শিরোনাম: |
শপিংমল, ছবি: সংগৃহীত
আজ বুধবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এর আগে গত ১১ জুন থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। নতুন সিদ্ধান্তের ফলে দোকানপাট বন্ধের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও রাত ৮টার মধ্যে কার্যক্রম বন্ধের এ সময়সীমা প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলো এ সিদ্ধান্তের বাইরে থাকবে।
সরকারি নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে খোলা রাখা, সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ করা, সকল ধরনের আলোকসজ্জা বন্ধ রাখা এবং মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|